Skip to main content

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পানিতে যা মিশিয়ে তৈরি করবেন ভেষজ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পানিতে ...


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পানিতে যা মিশিয়ে তৈরি করবেন ভেষজ

আমরা সবাই জানি- পানির অপর নাম জীবন। শুধু তাই নয়, সুস্থ জীবন যাপনেও পানির বিকল্প নেই। তাই দিনে কম করে হলেও আড়াই থেকে তিন লিটার পানি পান করুন। সেই সঙ্গে প্রতিদিন ব্যায়ামও করতে হবে।

পানির সঙ্গে এমন কিছু উপাদান মেশাতে হবে, যা একইসঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর। প্রকৃতিতে এমন অনেক উপাদান আছে যাতে স্বাদ-গন্ধের পাশাপাশি আছে পুষ্টি জোগায় ও রোগ সারানোর ক্ষমতা রাখে। সেসব মিশিয়ে পান করলে আর বিস্বাদ লাগবে না। পাশাপাশি বাড়বে প্রতিরোধ ক্ষমতাও। সঠিক পদ্ধতিতে খেলে সুস্বাস্থ্যের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতারও উন্নতি হয়। রোগমুক্তিতে ভেষজ পানীয়-

১. এক চামচ শুকনো আমলকী, হরতকী ও বহেড়া নামে তিনটি ফলের চূর্ণ এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার হয়। অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য এই মিশ্রণ প্রদাহ কম রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ফ্লু ঠেকাতে ভালো কাজ করে।

২. উষ্ণ পানিতে গলা ব্যথার প্রকোপ কমে। গরম পানিতে এক চিমটি দারুচিনির গুঁড়ো ও এক চামচ মধু মিশিয়ে খেলে স্বাদ-গন্ধের যেমন উন্নতি হয় তেমনি উপকার পাওয়া যায়।

৩. এক চামচ মেথি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিন। এখন এক গ্লাস পানি মিশিয়ে সকালে খালি পেটে খেলে ডায়াবেটিস, ক্ষতিকর কোলেস্টেরল ও এলডিএলের প্রকোপ কমে। প্রদাহ কমে বলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমও ভালো হয়।

৪. এক গ্লাস পানিতে এক চামচ মৌড়ি সারারাত ভিজিয়ে রেখে সকালে ছেঁকে খান। নয়তো এক গ্লাস পানি ফুটিয়ে তাতে এক চামচ মৌরি দিয়ে ঢাকা দিয়ে রাখুন ২-৩ মিনিট। তার পর ছেঁকে চায়ের মতো খান। স্বাদ বাড়াতে অল্প লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এই পানীয় পেট ফাঁপা, গ্যাস, বদহজমের উপসর্গ কমায়। এ ছাড়া উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের প্রকোপ কমায়।

৫. ১ চা চামচ সাদা জিরে, দেড় কাপ পানি, আধ চা চামচ মধু নিন। কড়াইতে জিরে হালকা করে ভেজে দেড় কাপ পানি দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফোটান। ঠাণ্ডা হলে ছেঁকে পানিটা খেয়ে নিন। এতে ওজন কমবে ও হজম শক্তিও বাড়বে।

আমাদের ইউটিউব চ্যানেলের নাম :-

নামঃ Natural Cure Bangla .

Comments

Popular posts from this blog

বাতের ব্যথার ঘরোয়া চিকিৎসা ||#বাতের ব্যথা দূর করার উপায় || #বাতের ব্যথা থেকে মুক্তির উপায়

বাতের ব্যথার ঘরোয়া চিকিৎসা ||#বাতের ব্যথা দূর করার উপায় || #বাতের ব্যথা থেকে মুক্তির উপায় প্রায় প্রত্যেক বাড়ির বয়স্ক ব্যক্তিদের মধ্যে বাতের ব্যাথার সমস্যা রয়েছে। উঠতে গেলে, বসতে গেলে বারবার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন তাঁরা। বাতের সমস্যা অনেক কারণে হতে পারে। অনিয়মিত জীবনযাপন, বংশগত, অন্য বিভিন্ন রোগের প্রভাবে, এছাড়া আরও অনেক কারণে বাতের সমস্যা দেখা দিতে পারে। শুধু বেশি বয়সের মানুষই নন, কমবয়সীরাও বাতের সমস্যায় আক্রান্ত হতে পারে। অনেক ওষুধ খেয়েও কিছুতেই বাতের ব্যাথা থেকে মুক্তি পান না বহু মানুষ। কিন্তু এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে, যাতে বাতের কষ্ট থেকে কিছুটা রেহাই পেতে পারেন। জেনে নিন উপায়গুলো: ১. হলুদ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ব্যাথা, যন্ত্রণা থেকে মুক্তি পেতে রোজকার খাবারে হলুদের ব্যবহার করুন। ২. বাতের ব্যাথায় কষ্ট পেলেও অস্থির না হয়ে মনকে শান্ত রাখতে হবে। উত্তেজিত হলে কষ্ট বাড়ে। তাই মন এবং মস্তিষ্ককে শান্ত রাখতে যোগাসন অভ্যাস করুন। ৩. বাতের ব্যাথা কমাতে প্রচুর পরিমাণে তাজা শাক-সব্জি, ফল খাওয়া খুব জরুরি। মিহি চিনি, শস্যদানা, রিফাইন্ড অয়েল এবং ট্রান্স ফ্যাট খাওয়া বন্ধ করতে হবে। ...

পেটের মেদ কমায় যে ৫ খাবার।। পেটের মেদ কমানোর খাবার

ফুসফুস ভালো রাখে যেসব খাবার।। Foods that keep the lungs well

ফুসফুস ভালো রাখে যেসব খাবার।। Foods that keep the lungs well করোনাভাইরাসে আক্রান্ত হলে ফুসফুসে সংক্রমণ হতে পারে। ফুসফুসে সংক্রমণ হলে দেখা দেয় শ্বাসকষ্ট, যার ফলে মৃত্যুও হতে পারে। তাই ফুসফুসকে সুস্থ রাখা জরুরি। মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থার অন্যতম অঙ্গ ফুসফুস। এদিকে ফুসফুস সুস্থ রাখার বিষয়ে খাবারের রয়েছে বিশেষ ভূমিকা। কী খেতে হবে? পুষ্টিবিদদের মতে, শাক-সবজি, আলু, পটল, কুমড়া-গাজর বেশি করে খান। (খোসা না ছাড়িয়ে তরকারি করে খেতে পারলে আরও ভাল। আটার রুটি, ব্রাউন রাইস, কিনোয়া, বার্লি ইত্যাদি খান। এতে ফুসফুসের ক্ষতি যেমন কম হবে, ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া পটাশিয়ামসমৃদ্ধ খাবার ফুসফুসের জন্য ভালো। তাই সবুজ শাক, টমেটো, বিট, আলু, কলা খান নিয়মিত। আর প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম, দুধ, দই, ডাল, ছোলা ইত্যাদি। ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে দিনে ২ থেকে ৩ লিটার পানি অবশ্যই পান করতে হবে। যেসব খাবার খাবেন- কয়েকটি বিশেষ খাবার রয়েছে যা ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (আসুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে- ১। পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুন প্রদাহের ...